শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

মনপুরায় কর্মকর্তা না থাকায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:

সারা দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলেও ব্যতিক্রম ছিলো বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা । মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি আন্তর্জাতিক নারী দিবস।

শনিবার সারাদিন উপজেলা প্রশাসনের কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্মতার কার্যালয় বন্ধ অবস্থায় দেখা যায়।

এই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর আয়োজন হলেও এই বছর দিবসটি উৎযাপনে কোন কিছুর আয়োজন করে নায় কর্তৃপক্ষ। এতে দ্বীপের নারীদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা আশা প্রকাশ করেন পরে হলেও যেন এই দিবসটি পালন করা হয়।

এদিকে মনপুরায় জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না তারা । তবে আন্তর্জাতিক নারী দিবস পালিত না হওয়ার মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা) কে দোষছেন সচেতন মহল ।

এই ব্যাপারে মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা) শম্পা বলেন,হেড অফিস থেকে নারী দিবস পালনের কোন নির্দেশনা না থাকায় বিশ্ব নারী দিবস এর কোন আয়োজন করা সম্ভব হয়নি ।

এই ব্যাপারে মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী মুঠোফোনে জানান, আমি দুই উপজেলার দায়িত্বে আছি । তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় বিশ্ব নারী দিবস পালন হয়নি। তবে আগামী ১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে ।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) লিখন বনিক বলেন, মনপুরা মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এই দিবসটি সঠিক সময়ে পালন করেনি । আগামী ১০ মার্চ ২ টি অনুষ্ঠান এক সাথে পালন করা হবে।

ক্যাপসন : পিক-১
মনপুরায় আন্তর্জাতিক নারী দিবস পালন হয়নি, বন্ধ রয়েছে উপজেলা প্রশাসনের কার্যালয়।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991