শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ঘোষনা
সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক

মনপুরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ, থানায় গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:

ভোলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূ তানিয়া আক্তার (২৩)-এর পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সজীব হোসেনকে মনপুরা থানা পুলিশ গ্রেফতার করেছে।

তানিয়ার মা মাইনুর বেগম জানান, “আমার জামাই সজীবের সাথে তাহের ফিটারের মেয়ের সম্পর্ক ছিল। আমার মেয়ে এই বিষয়ে জানতে পেরে স্বামীর মোবাইলে ছবিসহ প্রমাণ পায়। বিষয়টি নিয়ে কথা বললে সজীব আমাদের সামনেই তানিয়াকে মারধর করে। পরে আমরা মাফ চাইয়ে তানিয়াকে শ্বশুরবাড়িতে রেখে আসি।”

তবে ১০ জুন, মঙ্গলবার তানিয়া সন্তানসহ বাবার বাড়িতে ফিরে আসে। এরপর থেকে সজীব প্রায়ই এসে ঝগড়া ও গালিগালাজ করত। ঘটনার দিন ১৬ জুন রাত ১টার দিকে নাতির কান্না শুনে মেয়ের রুমের সামনে যান মাইনুর বেগম। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তানিয়ার হাঁটু ভাঙা ছিল এবং সজীব তখন পাশেই ঘুমিয়ে ছিলেন বলে দাবি পরিবারের।

চিৎকার শুনে তানিয়ার বাবা ইউনুস এগিয়ে এলে সজীব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মনপুরা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সজীবকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতার পরিবার মনে করে এটি একটি পরিকল্পিত হত্যা এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মনপুরা থানা সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সজীবকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991