মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার।।

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চল থেকে আসা একটি হরিণ শাবক ধানক্ষেত থেকে উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার ভোর ৬ টায় হরিণ শাবকটিকে উপজেলার আলমবাজার সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের কাছে ধানক্ষেতের থেকে ওই হরিণ শাবকটি উদ্ধার করা হয়।

পরে সকাল সাড়ে ১০ টায় উদ্ধার করা হরিণ শাবকটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া পঁচা কোড়ালিয়া বিটের আওতায় চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম বাজার এলাকা ধান ক্ষেতের পরিত্যক্ত জালের সাথে আটকা পরে হরিণ শাবকটি। পরে স্থানীয়রা পঁচা কোড়ালিয়া বিটে দায়িত্বরত বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলে ভোর ৬ টায় হরিণ শাবকটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০ টায় পঁচা কোড়ালিয়া বিটের অধীন চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

এই ব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম জানান, আনুমানিক ৩ মাস বয়সী হরিণ শাবকটি কুকুরের তাড়া খেয়ে আলম বাজার মিনি বন থেকে লোকালয়ে চলে এসে জালের সাথে আটকা পরে। পরে সেখান থেকে উদ্ধারের পর হরিণ শাবকটিকে চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। তবে হরিণ শাবকটি নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991