শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

মনপুরায় নির্বাচনী প্রচারণা শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

মোঃ শাকিল খান রাজু
সিনিয়র স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরাকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রকার প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। প্রচারণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনপুরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, নৌঘাট, ভোটকেন্দ্রের আশপাশ ও অন্যান্য জনবহুল স্থানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।

একই সঙ্গে উপজেলায় চেকপোস্ট স্থাপন ও সার্বিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রাতের বেলায় বিশেষ টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতার চেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভোটগ্রহণের দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, প্রচারণা শেষ হওয়ার পর সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তি লক্ষ্য করা গেছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991