শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

মনপুরায় ভয়াবহ হারে পাঙ্গাস মাছের পোনা নিধন নিষিদ্ধ জাল ব্যবহারে নির্বিচারে ধ্বংস, মৎস্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:-

ভোলার মনপুরা উপজেলায় আশঙ্কাজনক হারে পাঙ্গাস মাছের পোনা ধ্বংস করা হচ্ছে।

নদী ও খালে নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার পোনা ধরে ফেলা হলেও বিষয়টি দেখেও না দেখার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য অফিসের বিরুদ্ধে। স্থানীয় জেলে ও এলাকাবাসী এমন অভিযোগ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন চরাঞ্চল এবং নদীর শাখা-প্রশাখায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত অবাধে পোনা শিকার চলছে। বিশেষ করে সূক্ষ্ম জাল ও কারেন্ট জাল ব্যবহার করে পাঙ্গাসের পোনার পাশাপাশি অন্যান্য দেশীয় মাছের বাচ্চাও নির্বিচারে নিধন করা হচ্ছে। এসব পোনা পরবর্তীতে স্থানীয় আড়ত ও হাট-বাজারে প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে।
স্থানীয় জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পোনা ধরা বন্ধ না হলে আগামী কয়েক বছরের মধ্যে নদীতে মাছই থাকবে না। আমরা বারবার উপজেলা মৎস্য অফিসে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বলেন একাধিক জেলে।
আইন অনুযায়ী মাছের পোনা শিকার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে এর কোনো প্রয়োগ চোখে পড়ছে না। অভিযোগ রয়েছে, নিয়মিত তদারকি ও অভিযান না থাকায় একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যেই এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে একদিকে ভবিষ্যৎ মাছ উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত মৎস্যজীবীরা।
এ বিষয়ে পরিবেশবিদ মো. মফিজুর রহমান বলেন, পাঙ্গাসের পোনা নিধন শুধু একটি মাছের ক্ষতি নয়, এটি পুরো জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এর ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন কমে যাবে এবং খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হতে পারে।
অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, লোকবল সংকটের কারণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছি না। তবে গত ১১ নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪৫টি চাই ও ২টি নৌকা জব্দ করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। তিনি আরও জানান, জনবল সংকটের কারণে বাজারগুলো নিয়মিত মনিটরিং করা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ পোনা শিকার বন্ধে কঠোর অভিযান, নিয়মিত নজরদারি এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। তা না হলে অদূর ভবিষ্যতে মনপুরার নদী ও খাল মাছশূন্য হয়ে পড়বেএ আশঙ্কাই এখন সবার মুখে মুখে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991