শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

মনপুরায় যৌথবাহিনীর বিশেষ শোডাউন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলা জেলার মনপুরা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর উদ্যোগে বিশেষ টহল ও শোডাউন পরিচালনা করা হয়েছে।

আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ০৫ মিনিট পর্যন্ত লে. কমান্ডার শাহরিয়ার বিন সেলিম, (এল), বিএন (পি নং–৩৪০৬) এর নেতৃত্বে নৌবাহিনীর (০১+২২)=২৩ সদস্যের একটি টহল দল অংশ নেয়। টহল টিমটি ২টি বডি-অন ক্যামেরা ব্যবহার করে মনপুরা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনপুরা থানা পুলিশ, মনপুরা কোস্টগার্ড এবং আনসার ব্যাটালিয়নের সদস্যদের সমন্বয়ে যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে।

যৌথবাহিনীর এই বিশেষ শোডাউন ফকিরহাট, বাংলাবাজার, জনতা ঘাট, কোড়ালিয়া বাজারসহ আশপাশের এলাকায় পরিচালিত হয়। টহল ও শোডাউন কার্যক্রম প্রত্যক্ষ করে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সার্বিকভাবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রয়েছে বলে প্রতীয়মান হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল মনপুরা উপজেলায় মাদকদ্রব্যের অবৈধ কারবার ও চোরাচালান দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা।

উল্লেখ্য, যৌথবাহিনীর এ টহল ও বিশেষ শোডাউন চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মনপুরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991