শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

মনপুরায় ৫ দফা দাবিতে জামাত ইসলামির সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এ দাবির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভোলার মনপুরায় উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা জামায়াতের আমির আমিমুল এহসান জসিম।

বক্তব্যে আমিমুল এহসান জসিম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে আন্দোলনের কোনো বিকল্প নেই। ২০২৪ সালের জুলাই-আগস্টে সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলেও জনগণের রক্তের বিনিময়ে অর্জিত সেই সাফল্য এখনো আইনগত স্বীকৃতি পায়নি। তাই জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি দিয়ে এর আলোকে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

তিনি আরও বলেন, জনগণ এখন প্রকৃত গণতন্ত্র চায়—যেখানে জবাবদিহি থাকবে এবং নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

জামায়াতের ৫ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা আমির ও জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফেজ রফিকুল ইসলাম।

আরো বক্তব্য রাখেনকলাতলি ইউনিয়ন জামায়াত সভাপতি জসিম উদ্দিন,১নং মনপুরা ইউনিয়ন আমির মাওলানা সাহ ইমরান চৌধুরী,হাজিরহাট ইউনিয়ন আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন,সূরা ও কর্মপরিষদ সদস্য মতিউর রহমান নিজামি,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইউনুস।

সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজি।

বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণ রক্তের বিনিময়ে গণতন্ত্রের পথ সুগম করেছে। এখন সেই অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না। ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠায় জামায়াত ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার না হলে জনগণের আস্থা ফিরে আসবে না। গণতন্ত্রের নামে যারা স্বৈরাচার কায়েম করেছে, তাদের এ দেশে কোনো স্থান নেই। জনগণ জেগে উঠেছে, তারা রুখে দাঁড়াবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991