রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

মনপুরার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:-

ভোলা জেলার মনপুরা থানার আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম মাঝি (৪৫)। তিনি মনপুরা থানার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া এলাকার বাসিন্দা।

ভোলা র‍্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা ও কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, বরিশালের অধীন ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সফলভাবে পলাতক আসামি ইব্রাহিম মাঝিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনায় অন্যান্য আসামিদের সঙ্গে ইব্রাহিম মাঝির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব আরও জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর মো. ইব্রাহিম মাঝিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব কর্তৃপক্ষ জানায়, চাঞ্চল্যকর ও স্পর্শকাতর অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991