শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

ময়মনসিংহে পুলিশের অভিযান গত ২৪ ঘন্টায় ৫ ডাকাত গ্রেফতার ও ডাকাতি হওয়া নগদ টাকা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার গত ২১ আগস্ট ২০২৫ সকাল ১১টায় হালুয়াঘাট থানাধীন নাগলা বাজারে মোঃ মোস্তফা কামালের মনোহারী দোকানের বিক্রয়লব্ধ নগদ ১২,০০,০০০/- টাকা নিয়ে তার আত্মীয় মোঃ মিজবাহুল ইসলাম রূপালী ব্যাংক-এ জমা দেয়ার উদ্দেশ্যে মাহেন্দ্রযোগে রওনা হলে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহেন্দ্রটি ঘেরাও করে চটের ব্যাগে রক্ষিত নগদ টাকা ছিনিয়ে নিতে চাইলে এ সময় মিজবাহুল বাধা দেয়। ডাকাতরা তার ডান হাতে গুরুতর জখম করে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। এঘটনায় হালুয়াঘাট থানায় মামলা নং ২১, তারিখ-২৩/৫/২৫, ধারা-৩৯৫/৩৯৭ রুজু হয়েছে। ঘটনার পর হালুয়াঘাট থানার একটি চৌকষ আভিযানিক দল ডাকাতদের সনাক্ত করার উদ্দেশ্যে কাজ শুরু করে এবং মাত্র ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট ৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীরা হল- মোঃ রিপন মিয়া(২৫),মোঃ ফাহিম(২০),রফিকুল ইসলাম(২৬),মোঃ ইলিয়াস(২৭), মোঃ আরাফাত হোসেন আকাশ(২৪)।এসব আসামীর কাছ থেকে আভিযানিক দল নিম্নলিখিত আলামতসমূহ জব্দ করতে সক্ষম হয়েছে-মোট ৫,৫৩,৫০০/- নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত চাকু,ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল,২ টি মোবাইল ফোন,ছিনতাইয়ের টাকা বহনের ব্যাগ। আসামীদের মধ্যে রিপন ও আরাফাত নিজেদের কৃতকর্ম সম্পর্কে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি গ্রেফতারকৃতদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ এবং পলাতকদেরকে গ্রেফতারের আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। এত অল্প সময়ে এরকম চাঞ্চল্যকর একটি ডাকাতির ঘটনার আসামীরা পুলিশ কর্তৃক সনাক্ত ও ধৃত হওয়ায় থানা এলাকায় তথা সমগ্র জেলায় জনমনে স্বস্তি বিরাজ করছে।পুলিশ জানায় আসামীদের নামে ইতোপূর্বে বিভিন্ন থানায় সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিৎ হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991