রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

মশার উপদ্রবে অতিষ্ঠ রাাজশাহী নগরবাসী, কার্যকর কোনো উদ্যোগ নেই রাসিকের

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। ঘরে বাইরে রাস্তা ঘাটে কোথাও মিলছে না শান্তি। মশার কামড়ে এক মিনিটের জন্য কোথাও দাঁড়ানো প্রায় অসম্ভব হয়েছে। চায়ের স্টলে চা পোন করতে গেলেও চেয়ারের নিচে কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।

মশার উপদ্রব মাত্রা ছাড়িয়েছে। রাতের বেলা তো বটেই, দিনেও ঘুমাতে হলে মশারি ব্যবহার করতে হচ্ছে নগরবাসীকে। শুধু রাতের বেলা নয়, দিনেও মশার কামড় থেকে রেহাই পেতে ঘরে মশারি টাঙিয়ে রাখতে বাধ্য হচ্ছেন অনেকে।

মশা তাড়াতে কয়েল,অ্যারোসোল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও খুব একটা সুফল মিলছে না বলে দাবি নগরবাসীর। মশার এই তীব্র উৎপাতের মধ্যেও গত এক বছর ধরে মশা নিধনে কোনও ধরনের কার্যক্রম হাতে নেয়নি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

নগরবাসীর অভিযোগ,সিটি করপোরেশনের দায়িত্বে অবহেলার কারণেই মশা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

তবে মশা নিয়ে নগরবাসীর অভিযোগকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম। তিনি বলছেন, রাজধানী ঢাকার সঙ্গে তুলনা করলে রাজশাহীতে মশার পরিমাণ খুবই কম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফগার মেশিনের তেলের অভাবে বন্ধ হয়ে আছে রাসিকের মশা নিধন কার্যক্রম। এর মধ্যে মশার উপদ্রব মাত্রা ছাড়িয়েছে।

নগরীর কাজলা এলাকার বাসিন্দা রনি জানান, এবার শীত শেষে দ্রুতই গরম নেমেছে। আর গরমে দরজা-জানালা খুলে রাখা হয়। কিন্তু দরজা-জানালা খোলা রাখলে মশার কারণে বাসায় থাকাই কষ্টকর হয়ে পড়ে। দিনের যে সময়ই হোক,কয়েল জ্বালিয়ে কিংবা মশারি টানিয়ে বসে থাকতে হয়। ছেলেমেয়েদের পড়ালেখাও করতে হচ্ছে মশারির ভেতরে বসে।খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বেশিরভাগ ড্রেন অপরিষ্কার। অথচ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্যও নেই তেমন কোনও কার্যক্রম। এ কারণে নগরীজুড়ে বেড়েছে মশার চরম দাপট। কয়েল কিংবা অন্য কোনও উপায়েও মশার অত্যাচার থেকে রেহাই মিলছে না। বিশেষ করে সন্ধ্যার পর মশার কামড়ে উপদ্রব কয়েক গুন বেশি বেড়ে যাচ্ছে।

নগরবাসীর অভিযোগ,সিটি করপোরেশন সময়মতো ড্রেন ও ময়লা আবর্জনা পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। আর মশক নিধনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় চরম ভোগান্তি বেড়েছে নগরবাসীর।

এছাড়াও মশক নিধনে সিটি করপোরেশনের কার্যকর কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মশার উপদ্রব বেড়েছে স্বীকার করে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃসাজ্জাদ আলী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে ২০২০-২১ অর্থবছরে মশক নিধনে ২ কোটি ৮ লাখ টাকার ফগার মেশিন ও কীটনাশক কেনে সিটি করপোরেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991