শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

খন্দকার জলিল,জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী:-

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। দিবসটি ঘিরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।

জানা গেছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গলাচিপা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। এরপর উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি ভবনসমূহ আলোকসজ্জায় সাজানো হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় বিজয় র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান পরিবেশন করবে। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহান বিজয় দিবসকে ঘিরে গলাচিপা উপজেলায় বইছে উৎসবের আমেজ, সর্বস্তরের মানুষ দিনটিকে ঘিরে উচ্ছ্বসিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991