শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

মহান বিজয় দিবস উপলক্ষে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি:-

মহান বিজয় দিবস উপলক্ষে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি লেকসিটিতে।

সকাল আটটায় বিজয় দিবসের র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

র‍্যালিটি বিশ্ব কলোনি লেক সিটি থেকে শুরু হয়ে সিডি এক নম্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে আকবরশাহ থানার সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। র‍্যালিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

সংগঠনের মূল প্রতিপাদ্য— “করবো মোরা সমাজসেবা ঘরে ঘরে পৌঁছাবো মানবসেবা, নিরক্ষতা দূরীকরণ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য”—কে সামনে রেখে আয়োজনটি সম্পন্ন করা হয়।

র‍্যালি শেষে সকাল নয়টা থেকে রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে সংগঠনের ছাত্রছাত্রীরা অংশ নেয়। রচনা প্রতিযোগিতা ও খেলাধুলা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ভূঁইয়া। খেলাধুলা শেষে পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

দুপুর আড়াইটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা। বিকেল পাঁচটায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান চলাকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, ফেনী জেলা সমন্বয়ক কাউসার শরীফ নয়ন, চট্টগ্রাম ইউনিট লিডার ফোরকান আলী, উপদেষ্টা খুরশিদা খানম খুশি, আহ্বায়ক সাবরিনা আফরোজ, উপদেষ্টা কাউছার উদ্দিন, মো. আক্তার হোসেন, মনিরা আক্তার রুনা, শিক্ষা সম্পাদিকা তাসলিমা আক্তার প্রিয়া, অর্থ সম্পাদিকা নাদিয়া সুলতানা পিংকি এবং সদস্য মো. শামীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991