
ক্রাইম রিপোর্টার: মোহাম্মদ আলমগীর হোসেন
নারায়ণগঞ্জের মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-bound লেনের মহাসড়কে ১১ ডিসেম্বর ২০২৫, রাত ১টা ৪০ মিনিটে এক তাৎক্ষণিক অভিযানে এক ভুয়া পুলিশ পরিচয়ধারী চাঁদাবাজকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
জানা যায়, আটক ব্যক্তি মোটরসাইকেলযোগে চলন্ত একটি ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো-ট-২৪-২৫১৯) থামিয়ে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ট্রাকের সব কাগজপত্র নিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ট্রাকের হেলপার মোঃ আহাদ আলীকে মোটরসাইকেলে তোলেও মদনপুর লেডিস পাম্পের সামনে যেতে নির্দেশ দেয় চাঁদাবাজ।
এসময় ৯৯৯-এ করা জরুরি কলের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোঃ সামসুল হুদা সেলিম (৩৬)-কে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়—ট্রাকের কাগজপত্র
চাঁদাবাজিতে ব্যবহৃত ইয়ামাহা FZ-S (ভার্সন-৩) মোটরসাইকেল নগদ ১০,১০০ টাকা আটক আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।