শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ নিরলস কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৬ বার পঠিত

 

মোঃ আসাদুজ্জামান শাওন স্টাফ রিপোর্টার:   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা রোধ, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মহাসড়ক ব্যবস্থাকে জিরো এক্সিডেন্ট ভিশন’র আলোকে তৈরি করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার জুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর, নির্মাণাধীন মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর স্থাপন, সরকারি ও বেসরকারি ১০০টি ইকোনমিক জোন, নৌ বন্দরসমূহের সংযোগ সড়ক এবং গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসমূহ মহাসড়কের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা অতীব জরুরি। এক্ষেত্রে হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী ও পণ্য পরিবহন এবং মহাসড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, যে কোন অনিময়ের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছি। কোন পুলিশ সদস্য অনিয়মের সাথে জড়িত থাকলে তার ক্ষেত্রেও নমনীয় নীতি দেখানো হয় না। তার বিরুদ্ধে বিভাগীয় ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এ উন্নয়ন কর্মকাণ্ডের সুফল মানুষের মাঝে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ সীমিত জনবল দিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

আইজিপি বলেন, হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ-২০২৪ থেকে প্রতিজ্ঞা নিয়ে আগামীতে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে স্মার্ট পুলিশ হয়ে মহাসড়ককেন্দ্রিক জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বলেন, সুশৃঙ্খল মহাসড়ক গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ-২০২৪ পালন করা হচ্ছে।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে হাইওয়ে পুলিশ নিরাপদ মহাসড়ক গড়তে চায়। তিনি আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ‘বডি ওর্ণ ক্যামেরার’ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ অনলাইনে অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন।

হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত হাইওয়ের ৮টি রিজিয়নে পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991