শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

মহিপুরে পুর্নবাসনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন।

মোঃ ইলিয়াস শেখ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন করেছে শত শত ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রবিবার সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য প্রদান করেন মহিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, মহিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ,বাজার ব্যবসায়ী হাসান হাওলাদার প্রমূখ।
এ সময় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বলেন গত দুই বছর করোনার ধাক্কায় আমরা নিঃস্ব হয়ে গেছি। সংসারের খাবার জোগাড় করতে পারছিলাম না ঠিক সেইসময় এনজিও থেকে লোন নিয়ে আবারও ব্যবসা শুরু করেছিলাম কিন্তু হঠাৎই সড়ক ও জনপদের লোকজন আমাদের আবারো নিঃস্ব করে দিলো।এখন কিস্তির টাকা কোথা থেকে জোগাড় করবো তাও ভেবে পাচ্ছিনা আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই আমাদের। তাই সরকারের কাছে জোর দাবি সরকার যেন আমাদের পূর্নবাসন করে নতুন ব্যবসা করার সুযোগ দান করে।হোটেল ব্যবসায়ী নুর ইসলাম জানান, হঠাৎই আমার ঘরের উপরে ভাঙচুর চালায় আমি বাইরে বেরিয়ে এসে তাদেরকে ১০ মিনিট সময় চেয়ে অনুরোধ জানাই কিন্তু তারা একটি মিনিটও সময় দেননি আমি কোন মাল নামাতে পারিনি।ব্যাবসায়ীদের পূর্নবাসনের ব্যবস্থা না করা হলে আগামী ৩০ তারিখ অনশন কর্মসূচি পালন করা হবে বলে ব্যবসায়ীরা ঘোষণা প্রদান করেন উল্লেখ্য ,গত সোমবার ২৩ শে মার্চ সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত শহরের সদর রোড আলিপুর -পর্যটন নগরী সহ বাজারের ভিতরে মহিপুর প্রেসক্লাব সহ যেসব দোকান সড়ক ও জনপদের খতিয়ান ভুক্ত সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠেছে উল্লেখ করে এক্সিভেটর দিয়ে সকল প্রকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
এদিকে ব্যবসায়ীদের দাবী, প্রায় পঞ্চাশ বছর ধরে তারা সরকারি জায়গায় ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছে তবে কোন প্রকার পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এসময় চরম ক্ষোভ প্রকাশ করে কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্থ অনেক ব্যবসায়ী।প্রত্যেক দুই তিন বছর পরপর উচ্ছেদ অভিযানের নামে কখনো ভূমি অফিস,কখনো পানি উন্নয়ন বোর্ড কখনো সড়ক ও জনপথ অফিসের বিভিন্ন কর্মকর্তারা সর্বস্ব গুটিয়ে দিচ্ছেন তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991