রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৩১ বার পঠিত

নাদির পারভেজ শ্রীপুর উপজেলা প্রতিনিধি:-আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশের মতো গাজীপুর রিজিওন মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে মাওনা উড়াল সেতুর নিচে থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর পথচারী ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সাথে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান। সড়ক পরিবহন আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মাওনা হাইওয়ে থানার (এসআই) রফিকুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক জুয়েল মাহমুদ আসিফ।

এসময় ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ‘সড়কে সড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই যাত্রী, চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991