মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে আ’লীগ নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি :

ছাত্র-শিশু গণহত্যার সহযোগী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়ার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায় ও ছাত্র সমাজের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়। ময়ুরীকে দ্রুত গ্রেফতারের জন্য জামালপুর পুলিশ সুপার, র্যাব ১৪, সেনাবাহিনী, গোয়েন্দা শাখার হস্তক্ষেপ কামনা করেন তারা । লাবন্য রহমান এর সঞ্চালনায় বিন্দি@ বিদ্যুৎ, নুপুর, রুমি, মুন্নি, তিথি, বেবি, মোহনা, মেঘলা প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন । এ সময় সুসমিতা, সকাল, রাবিনা, সুমনসহ প্রায় স্থানীয় সকল হিজড়া সদস্যরা ও নানা পেশাজীবির শতাধিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, হিজড়া সম্প্রদায়ের বিন্দিকে অপহরণ করে অমানবিক নির্যাতন করা হয়। পরবর্তীতে তারা মামলা দায়ের করলে আদালত পিবিআই পুলিশকে তদন্ত দিলে পিবিআই পুলিশের তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পাঠানোর প্রেক্ষিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন-২ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এর আগেও তারা ৩ বার মানববন্ধন করেও কোন বিচার পায়নি। ময়ুরীকে দ্রুত গ্রেফতারের জন্য জামালপুর পুলিশ সুপার, র্যাব ১৪, সেনাবাহিনী, গোয়েন্দা শাখার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা । তাদের অভিযোগ, গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ার পরেও ময়ুরী এখনো সবাইকে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে , তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই বক্তারা দ্রুত আরিফা ইয়াসমিন ময়ুরীর গ্রেফতার দাবি জানান। ময়ুরীকে গ্রেফতার না করা হলে তারা যে কোন যে কোন কর্মসুচি ঘোষনা করবেন বলে হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991