মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
ঘোষনা
শাহআলী থানার ৮,নং ওয়ার্ডবাসী’কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা: শাহ্ মোস্তাফিজুর রহমান বাবুল স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

মাধবপুরে পুলিশের অ্যাসল্ট মামলায় গ্রেপ্তার-২১, এলাকায় আতঙ্ক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মো:মঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুই গ্রামের সংঘর্ষ চলাকালে ওসি–সহ ১১ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মাধবপুর থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। সোমবার পহেলা ডিসেম্বর ভোরে নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ জনকে গ্রেপ্তার করেছে।

থানার এসআই পাবেল আহম্মেদ বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার জনকে আসামি করে মামলা রুজু করেন। গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ কবির হোসেন।

গত রোববার ৩০ নভেম্বর দুপুরে নোয়াপাড়ার বেঙ্গাডোবা ও ইটাখোলা গ্রামের লোকজনের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ বাধে। দুই গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাজার এলাকায় অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন।

সংঘর্ষ থামাতে গিয়ে ইট-পাটকেলের আঘাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা’সহ ১১ পুলিশ সদস্য আহত হন। ওসি সহিদ উল্যা বলেন, “উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এদিকে পুলিশ অ্যাসল্ট মামলায় একের পর এক গ্রেফতারের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি—গ্রেফতার এড়াতে শত শত মানুষ গ্রাম ছেড়ে আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছে। অনেক বাড়িঘর এখন প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991