মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

মাধবপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের পিটিয়ে মাদক কারবারিকে ছিনতাই।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৪১ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে পিটিয়ে হ্যান্ডকাপসহ আটকককৃতকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়িরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তারা বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন।

আহতরা হলেন, অধিদপ্তরের সহকারী পরিদর্শক রতন চন্দ্র গোস্বামী, সিপাহী তাপস চন্দ্র বৈঞ্চম ও সাদ্দাম হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি তোফানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তারা তোফানকে আটক করে নিয়ে আসার সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ি চক্র তাদের ওপর হামলা চালায়।

এ সময় তারা অধিদপ্তরের তিন কর্মকর্তাকে পিটিয়ে হ্যান্ডকাপসহ তোফানকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

রাত ৮টার দিকে তেলিয়াপাড়া বাগান থেকে ছিনতাই হওয়া হেন্ডকাপটি উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় চার মাদক ব্যবসায়ির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদুল্লাহ। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামীদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991