সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৪ সালের পাশের হার ৮৯.২৬%

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

 

হুমায়ূন আহমেদ স্টাফ রিপোর্টার:   আদমদীঘি বগুড়া।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এ মোট শিক্ষার্থীদের সংখ্যা ২০০৮৫৩ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৮৯২৯ জন ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯২৪ জন। মোট পাশের হার ৮৯.২৬%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৮০৭৪ জন। এদের মধ্যে ছাত্র ১২৫৭৯ জন এবং ছাত্রী ১৫৪৯৫ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৬ জন। শতভাগ পাশকরা স্কুলের সংখ্যা ২৮৯টি। শতভাগ ফেলকরা স্কুলের সংখ্যা ২টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২৬৮৫টি স্কুলের পরীক্ষা ২৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯০.৮৭% ,চাঁপাইনবাবগঞ্জ ৮৮.৮২%, নাটোর ৮৯.০৬%, নওগাঁ ৮৮.২৮%, পাবনা ৮৯.২৫% , সিরাজগঞ্জ ৮৭.৮৮%
,বগুড়া ৮৯.৯২% এবং জয়পুরহাট জেলায় পাশ করেছে ৯০.৪৭%। ফলাফল পর্যালোচনায় দেখা যায়,এবারে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা,পাশাপাশি বেড়েছে শতভাগ পাশ ও ফেল করা স্কুলের সংখ্যাও। এই শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ১৭৮টি স্কুল। এছাড়াও এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল একটি। বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৬ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৯৫ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র।
রোববার (১২ মে) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991