শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

মানবাধিকার ও গণতন্ত্রে নির্ভীক কলম অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সুমন খানকে সম্মাননা স্মারক প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মানবাধিকার লঙ্ঘন, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক সুমন খান-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সত্য অনুসন্ধানে আপসহীন অবস্থান ও জনস্বার্থে সাহসী প্রতিবেদন প্রকাশের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি ও দৈনিক ঢাকার ক্রাইম-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “মানবাধিকার রক্ষা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা স্মারক২০২৫অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা প্রদান করা হয়।শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন,
“যখন মূলধারার অনেকেই নীরব, তখন কিছু সাংবাদিক ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরছেন—সুমন খান তাদেরই একজন।”
অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত
সাংবাদিক সুমন খান দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, সরকারি দপ্তরের অনিয়ম, দালালচক্র, রাজনৈতিক সহিংসতা ও সাধারণ মানুষের বঞ্চনার চিত্র অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেছেন। তার প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক দুর্বলতা ও বিচারহীনতার বাস্তব চিত্র—যা সংশ্লিষ্ট মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, বরং রাষ্ট্র ও সমাজকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর হাতিয়ার।বক্তাদের মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা বলেন,সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার রক্ষায় সবচেয়ে বড় বাধা হলো ভয় ও নীরবতা। সাংবাদিক সুমন খান সেই ভয় উপেক্ষা করে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন।তারা আরও বলেন,অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এবং অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।স্পষ্ট বার্তাএই সম্মাননা শুধু একজন সাংবাদিকের স্বীকৃতি নয় এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকতার প্রতি রাষ্ট্র ও সমাজের প্রত্যাশার প্রতিফলন। বক্তারা সতর্ক করে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা দমনে কোনো অপচেষ্টা চললে তা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় কমিটি।উদ্বোধক ও প্রধান আলোচক।
অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ জুয়েল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, লিগ্যাল পাইলিং অ্যান্ড কনস্ট্রাকশন। আলোচক হিসেবে বক্তব্য দেন ,নাদিম চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, কেন্দ্রীয় কমিটি।সভাপতির বক্তব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আনোয়ার হাসান আকাশ, চেয়ারম্যান, বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ডপ্রেস সোসাইটি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991