বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে – আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রাম করেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমান ঘোষিত এক দফা আন্দোলনের অংশ নিতে গিয়ে গত জুলাই-আগস্টে অভ্যুত্থান পরিস্থিতিতে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

শনিবার বিকেলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, আমরা তাঁদের ভুলে যেতে পারি না। তাঁদের আত্মত্যাগের ফলেই দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারগুলোর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরাও ঐক্যবদ্ধভাবে তাঁদের পাশে থাকবো।”

আমিনুল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি মানবিক বাংলাদেশ গড়া, যেখানে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ থাকবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা আর চাই না, আমাদের কোনো ভাই শহীদ হোক।”

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধন অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, উদ্বোধকের বক্তব্য রাখেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন, খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গনশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, আমরা বিএনপি পরিবারের আতিকুর ইসলাম রুমন, মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, হাফিজুর রহমান শুভ্র, নূরুল হুদা ভূইয়া নূরু, হাজী মোঃ নাসির, মাহাবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991