শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মানিকগঞ্জের হরিরামপুরে ইটভাটার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় মামলা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৯৪ বার পঠিত

জেলাঃ ব্যুরো মানিকগঞ্জঃ
হরিরামপুর উপজেলার পিপলিয়া আমিন ব্রিকসের টানানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন খান (৩৬) নিহতের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বুধবার (১১ মে) রাতে দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন সুমনের ছোট ভাই মো. লিটন খাঁন (৩৩)। সুমন ও লিটন উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া (নতুনপাড়া) গ্রামের মো. নয়ন খাঁনের ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামীরা হলেন, আমিন ব্রিকসের স্বত্বাধিকারী মো. নুরুল আমিন ওরফে আমিন (৫০) এবং দেওয়ান সাইদুর রহমান (৫৫)। নুরুল আমিন উপজেলার বলড়া ইউনিয়নের আদাশরী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে। অপর আসামী দেওয়ান সাইদুর রহমান বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত নুরুল হক দেওয়ানের ছেলে। তিনি হরিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামীদ্বয় পরস্পর আমিন ব্রিকস এর ব্যবসায়িক অংশীদার। তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান আমিন ব্রিকস এর ভিতরে নিম্নমানের পুরাতন বিদ্যুতের তার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যা ঝড়ো আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে মাটিতে পড়ে আছে। গতকাল বুধবার (১১ মে) সকাল ১০টার দিকে সুমন খান ওই ইট ভাটা সংলগ্ন মাঠে গরু চড়াতে যায়। গরু খাস খাওয়ার একপর্যায়ে ইট ভাটার ভেতরে প্রবেশ করে। গরুটি ফিরিয়ে আনতে গেলে সুমন খান অসতর্কতাবশত ভাটায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রত্যক্ষদর্শী রাসেল (২৬) সুমনকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে শক খেয়ে ছিটকে পড়ে আহত হয়।

ঘটনাস্থল হতে আনুমানিক ৫০ গজ দূরে অবস্থানরত শিশু রনি (১২) তাদের দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন আসে। সুমনকে মৃত অবস্থায় এবং রাসেলকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়ার জন্য অনুরোধ জানান। আহত রাসেলকে চিকিৎসার জন্য উপজেলা হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং সুমনের লাশ ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে হরিরামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করিয়া ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মূল মিটার হতে ইটের ভাটার বিভিন্ন জায়গায় নিম্নমানের পুরাতন বিদ্যুতের তার, যা নড়বড়ে পুরনো বাঁশের খুঁটি দিয়ে লাইন টানানো হয়েছে। আসামীদ্বয়ের অবহেলিত ঝরিত কারণে ফেলে রাখা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন খানের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে আমিন ব্রিকস এর স্বত্বাধিকারী মো. নুরুল আমিন ওরফে আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ইট ভাটা হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের নিকট ভাড়া দিয়েছি।”

তবে, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, “আমি মামলার কথা শুনেছি। ওই ইটভাটার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। ভাটার মালিক নুরুল আমিন।”

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, “গতকাল রাতে নিহতের ছোট ভাই লিটন বাদী হয়ে নুরুল আমিন ও দেওয়ান সাইদুর রহমানকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991