শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মানিকগঞ্জ শিবালয় নিজ স্কুল প্রাঙ্গণে ছাত্রী ও শিক্ষিকা পিকআপ ভ্যানের নিহত

মোঃ, এ, সবুর
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে একটি পিকআপ ভ্যানের চাপায় ছাত্রী ও শিক্ষিকার জীবন ঝরলো ।আহত ৪ জন্য ।নিহত শিক্ষিকার নাম ফাতেমা আক্তার (৩৫)। তিনি স্থানীয় ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী। শিক্ষার্থীর নাম জারিন তাসলিন (৭)। সে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং সোনালী ব্যাংকের টেপড়া শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলামের মেয়ে। আজ বেলা ১১.৩০ নাগাত এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়নকাজ চলছে। এনডিই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কের কাজ করছে। আব্দুল আলীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণের জায়গা ভাড়া নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে পিকআপ ভ্যান রাখছিল। আজ সকালে স্কুলে খাবার বিরতির সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে স্কুল প্রাঙ্গণে ঘোরাঘুরি করছিল।
পিকআপ ভ্যানের চালকের সহকারী পিকআপটি স্কুল থেকে বের করার উদ্দেশে পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার সময় গিয়ে ছাত্রী ও শিক্ষিকা গুরুতর আহত হন। এ ছাড়া বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থীসহ ভ্রাম্যমাণ একজন আহত হন।
ঘটনার পরপরই গাড়ির চালকের সহকারী পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জারিন তাসলিনকে মৃত ঘোষণা করেন। শিক্ষিকা ফাতেমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জেলা সদরের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরই ওই স্কুলে গিয়ে সেখানে কোনো শিক্ষক ও শিক্ষার্থীকে পাওয়া যায় নি । বিক্ষুদ্ধ লোকজনের ভয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিষয়ে বিদ্যালয়ের কোনো শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, বিদ্যালয়ের সামনে ছোট জায়গা। সেখানে ছেলেমেয়েদের খেলাধুলা করার মতোই জায়গা নেই। অথচ সেই জাগায় গাড়ি রাখার জন্য ভাড়া দেওয়া গুরুতর অন্যায় ।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ঘটনার পরপরই চালকসহ বিদ্যালয়ের সবাই সটকে পড়েছেন। নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর মানিকগঞ্জের প্রকল্প ব্যবস্থাপক আইনুল হক এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
ঠিকাদার প্রতিষ্ঠান চালক সহ স্কুল কর্তৃপক্ষর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । কাউকে এ এখনও গ্রেপ্তার করা যায় নি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991