শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী — নলডাঙ্গায় দুলু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

মোঃ রবিউল ইসলাম | নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর–২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। সংকটময় মুহূর্তে জনগণের কল্যাণে সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী এলাকার একজন বিরোধী প্রার্থী অস্ত্রসহ ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেছে। অথচ ক্যান্টনমেন্ট এলাকায় বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্র বহনের সুযোগ নেই। এ ছাড়া তারেক রহমানকে হুমকি দেওয়া এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের যেকোনো সংকটকালে সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বিশেষ করে ৫ আগস্টের পর সেনাবাহিনী অস্ত্র উদ্ধারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সদস্য বেলাল রহমান, শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991