সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

মামলা ও জিডি করতে আর থানায় যেতে হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ দেলোয়ার হোসেন:

জনগণের হয়রানি কমাতে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) অনলাইনে গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে থানায় গিয়ে মামলা ও জিডি করার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষকে হয়রানি থেকে বাঁচাতে মামলা অনলাইনে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ইতোমধ্যে সিলেটে অনলাইন মামলা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই এটি সারাদেশে সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, আগে অভিযোগ ছিল পুলিশ জিডি ও মামলা নিতে চায় না। এখন থেকে ঘরে বসেই জিডি ও মামলা করা যাবে। থানায় গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর বা দালালের পেছনে ঘোরার প্রয়োজন হবে না।

রিমান্ডে থাকা আসামিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিতে উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কাঁচের মতো স্বচ্ছ ঘর তৈরি করা হবে। যেন সবাই দেখতে পারে, কোনো অনিয়ম বা নিপীড়ন হচ্ছে কি না।

মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে একেকটি মামলায় ১০-১৫ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হচ্ছে। এতে তদন্তে দীর্ঘ সময় লাগছে। এভাবে মামলায় নিরীহ মানুষ জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আমরা চাই নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।

দুর্নীতি ইস্যুতে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। পুলিশ বাহিনীতে কেউ দুর্নীতিতে জড়ালে ছাড় নেই। ইতোমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জন কর্মকর্তাকে অ্যাটাচ করা হয়েছে। ৩০ থেকে ৪০ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য লেখেন, সঠিক তথ্য দেন, তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। দুর্নীতি রোধে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991