সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

মালিক পক্ষের হাতে শ্রমিকের মৃত্যুর অভিযোগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩০৫ বার পঠিত

স্পেশাল করেসপন্ডেন্টঃ

লক্ষ্মীপুরের রামগতিতে ইটভাটা মালিক পক্ষের লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে আনোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে ওই শ্রমিকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরের দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে গত ০২ মে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।নিহত আনোয়ার রামগতি উপজলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরহাসান হোসাইন এলাকার আব্দুস শহীদের ছেলে।

অভিযুক্ত ইটভাটা মালিক ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে। তবে তাদের আটক করা হয়নি।ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারের মামা ফারুক ও স্থানীয়রা জানান, আনোয়ার শ্রমিক হিসেবে খলিল মাঝির ভাই খবির মাঝির খাগড়াছড়ির একটি ইটভাটায় কাজ করতেন। চুক্তি অনুযায়ী ছয় মাস কাজ করার কথা থাকলেও আনোয়ার পাঁচ মাস কাজ করে বাড়ি চলে আসেন। এর জের ধরে খবির মাঝি তার ভাই খলিল মাঝি, দুই ভাতিজা ইব্রাহিম ও রিয়াজ আনোয়ারকে কয়েকবার মারপিটও করেন।

 

পরিবারের অভিযোগ, গত ০২ মে আনোয়ারকে চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকার খলিল মাঝির মালিকানাধীন মেঘনা ইটভাটায় আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করে জখম করে ভাটা মালিক ও তার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনোয়ারকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আনোয়ারকে ঢাকায় না নিয়ে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। বুধবার দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে আনোয়ারের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991