শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মিঠাপুকুরে দিনের বেলা প্রাইভেট কার ছিনতাই আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৩৮ বার পঠিত

রংপুর প্রতিনিধি: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় দিনের বেলা চালককে আটকিয়ে ছুরিকাঘাত করে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা চালায় ছিনতাইকারীরা। এসময় এক ছিনতাইকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর দু-টায় মিঠাপুকুরের বলদীপুকুর আনোয়ার ঈদগাহ মাঠ সংলগ্ন হাইওয়ে রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাইভার রিপন আহত হন।পরে তাকে পুলিশ উব্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ এবং ড্রাইভার রিপনের চিৎকারে তারা এগিয়ে এসে দেখেন ছিনতাইকারী এবং ড্রাইভারের মধ্যে হাতাহাতি চলছে।

ছিনতাইকারীদের হাতের ছুরি দিয়ে ড্রাইভারকে ছুরিকাঘাত করা হয়। এসময় ড্রাইভারের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে একজনকে ধাওয়া দিয়ে অভিরামনুরপুর ছোয়ামিল সংলগ্ন এলাকায় আটক করা হয়। আটককৃত ঐ যুবকের নাম আরাফাত (২০) সে। উপজেলার ছড়ান বাজারের রুহুল আমিনের ছেলে।

ড্রাইভার রিপন জানান, ফুলবাড়ি থেকে তিন যুবক রংপুর মর্ডাণ মোড় যাওয়ার কথা বলে তার প্রাইভেটকারটি দুই হাজার টাকায় ভাড়া করেন। কিন্তু বলদিপুকুর সংলগ্ন হাইওয়ে রাস্তায় প্রস্রাব করার কথা বলে তার গলা এবং পিছনে ছুরি ধরে ছিনতাইকারীরা। বাঁধা দিতে গেলে হাতে এবং শরীরে ছুরিকাঘাত করে। ধস্তাধস্তিতে তার হাত কেটে এবং গলায় সামান্য কাটা জখম হয়। পরে পথচারীরা তাকে উব্ধার করে। একটু দেরী হলে তাকে হত্যা করে প্রাইভেটকারটি নিয়ে যেতো ছিনতাইকারীরা।

ঘটনার পরপর মিঠাপুকুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে গণধোলাইয়ের হাত থেকে ছিনতাইকারী আরাফাতকে উব্ধার করে এবং ছিনতাইয়ের সরঞ্জাম চাকু, পুলিশের স্টিার সংবলিত ব্যাগ, দড়ি, কসটেপ জব্দ করে। ছিনতাইে জড়িত বাকীদের বিষয়ে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানান।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত মিঠাপুকুর থানা পুলিশের এসআই ইমরান জানান,ছিনতাইকারীকে থানায় নেয়ার পর জানা যাবে কারা জড়িত। পুলিশের স্টীকার কিভাবে আসলো এবং মূল পরিকল্পনা কি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991