শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মিঠাপুকুরে মসজিদ পূনঃনির্মাণের সময় দেখা মিললো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার পঠিত

মোঃ শাহ আলম মিয়া রংপুর বিশেষ প্রতিনিধি :-

মিঠাপুকুর উপজেলার তিন নাম্বার পায়রাবন্দ ইউনিয়নে নারী মহীয়সী বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত পারিবারিক জামে মসজিদ পুনঃনির্মাণের সময় তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। ধাতব প্রকৃতির এ বস্তুুগুলোর ওজন প্রায় ৩৩ কেজি। পুলিশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছেন বলে জানিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ।

স্হানীয়রা জানান, গত ২৯ আগষ্ট সোমবার জেলা প্রশাসক আসিব আহসান বেগম রোকেয়া পারিবারিক পায়রাবন্দ জামে মসজিদ পূনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় নির্মান শ্রমিকরা মসজিদের খননকাজসহ ঢালাই করে আসছিলেন। খননকাজ চলাকালে তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পায় শ্রমিকরা।প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো পাওয়ার বিষয়টি গোপন করে রেখেছিলেন নির্মাণ শ্রমিকরা।

৩ সেপ্টেম্বর শনিবার প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন এবং শতশত উৎসুক জনতা তা দেখতে চলে আসেন। পরে মিঠাপুকুর থানা পুলিশ সেগুলো উব্ধার করে। যার ওজন প্রায় ৩৩ কেজি বলে জানিয়েছে পুলিশ।

০৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের আনসার ভিডিপি কমান্ডার গিয়াস উদ্দিন জানান, এসব বেগম রোকেয়ার বাপ দাদার জমিদারি কাজের সময়ের সম্পদ। তাই আমরা চাই এসব পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হউক। যাতে নতুন প্রজন্ম বেগম রোকেয়া সম্পর্কে জানতে পারে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জানান, খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ এসব উব্ধার করে রংপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে। এসব কি তা এখনো জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991