মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
ঘোষনা
ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

মিরপুরে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

এস এম রফিক

ঢাকা–১৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি–কে ঘিরে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত এক নির্বাচনী উঠান বৈঠক। স্থানীয় জনতা হাউজিং ইউনিট ও ১২ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশরাদুল আরিস ডল, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর কৃষকদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদ, আহ্বায়ক, মিরপুর থানা কৃষকদল। সঞ্চালনায় ছিলেন সাজু মিয়া, সদস্য সচিব, মিরপুর থানা কৃষকদল।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন—
মোঃ জিন্না, আহ্বায়ক, ১২ নং ওয়ার্ড কৃষকদল
আব্দুর রাজ্জাক, সদস্য সচিব, ১২ নং ওয়ার্ড
আইয়ুব আলী, আহ্বায়ক, ১১ নং ওয়ার্ড
পনির মোল্লা, সদস্য সচিব, ১১ নং ওয়ার্ড
ইব্রাহিম ও হারুনুর রশিদ, ৭ নং ওয়ার্ড

মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা ও সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল এস এম রুস্তম আলী, সদস্য সচিব, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল

এসময় উঠান বৈঠকে বক্তারা অভিযোগ করে বলেন, বছরের পর বছর মিরপুর এলাকার উন্নয়ন কাগজে–কলমেই আটকে রয়েছে। রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ ও নিরাপত্তাসহ মৌলিক সেবায় নৈরাজ্য চলছে। তারা বলেন— “মিরপুরের মানুষ আজ পরিবর্তন চায়। ধানের শীষের বিজয় শুধু একটি দলের বিজয় নয়, এটি মিরপুরবাসীর মুক্তি।”

বক্তারা আরও জানান, তরুণ সমাজ বেকারত্বে বিপর্যস্ত, প্রবীণরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না, এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়নি। তারা বিশ্বাস প্রকাশ করে বলেন—“ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি তরুণ, মেধাবী ও দায়িত্বশীল। তিনি নির্বাচিত হলে মিরপুরের চিত্র বদলে যাবে এবং জনবান্ধব উন্নয়ন নিশ্চিত হবে।”

জনসমর্থনে একতাবদ্ধ স্থানীয়রা আয়োজকদের দাবি— স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও বিভিন্ন পেশার মানুষ ইঞ্জিনিয়ার তুলি’র পক্ষে একতাবদ্ধ হয়েছে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই মাঠে রয়েছে।

আয়োজক: জনতা হাউজিং ইউনিট, ১২ নং ওয়ার্ড কৃষকদল, মিরপুর থানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991