সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

মিরপুরে সময়ের কণ্ঠস্বর’র যুগ পূর্তি উৎযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষতার এক যুগ পেড়িয়ে সফলতার দুই যুগে পদার্পণ করলো প্রজন্মের সংবাদ মাধ্যম, দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বর।

এ উপলক্ষ্যে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় সময়ের কণ্ঠস্বরের নিজস্ব প্রতিবেদক ও টি.কে কিংস পাওয়ার মাল্টিমিডিয়ার ব্যবস্থাপণা পরিচালক রাজু আহমেদের উদ্যোগে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর পরিবেশে প্রতিষ্ঠানটির যুগ পূর্তি উৎযাপন অনুষ্ঠিত হয়। গত ২০১৩ সালের ১৪ জুন যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

যুগ পূর্তি উৎযাপনকালে সময়ের কণ্ঠস্বর’র সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামীর স্বপ্ন যাত্রায় সার্বিক সফলতা কামনা করেন প্রতিষ্ঠানটির নিজস্ব প্রতিবেদক ও এস.এ টিভির সাভার আশুলিয়া প্রতিনিধি সাদ্দাম হোসেন, সময়ের কণ্ঠস্বর ও জিটিভি’র আশুলিয়া প্রতিনিধি শামীম হোসেন সীমান্ত, যুগান্তরের মিরপুর প্রতিনিধি আফজাল হোসেন, আরটিভির নিজস্ব প্রতিবেদক ওমর ফারুক, দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সোহাগ, সাংবাদিক মনিরুজ্জামান মনি, বাংলা টিভির নিজস্ব প্রতিবেদক হাসান মাহমুদ, সোনালী খবর সম্পাদক মনিরুজ্জানান মিয়া, দ্য এক্সাম্পলের সম্পাদক ও সম্মিলিত মিরপুর সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, প্রতিদিনের বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার ফয়জুল্লাহ স্বাধীন, আসাদুজ্জামন আসাদ, দৈনিক সবুজ বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক কাজী রিফাত, পান্না গ্রুপের এজিএম সানোয়ার হোসেন, বাংলাদেশ,সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এড. ফিরোজ আলী মণ্ডল।

কৃতজ্ঞতাসহ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান বলেন, প্রজন্মের কোটি পাঠক নন্দিত অনলাইন সংবাদ মাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’ নামটি রাতারাতি কিংবা একদিনেই প্রতিষ্ঠা লাভ করেনি। দীর্ঘ বারোটি বছর হাটি হাটি পা পা করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ পরিবেশণসহ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেই আজকে কোটি পাঠকের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, প্রজন্মের সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর’র দীর্ঘ বারো বছর পূর্তি। এটা খুব সহজ বিষয় নয়; বিশাল ব্যাপার।
সত্য ও বস্তনিষ্ঠতার সাথে যারা থাকবে তারাই প্রতিষ্ঠিত হবে। সত্যের বাইরে যারা থাকবে-মিথ্যা সবসময়ই পরাজিত হবে। সময়ের কণ্ঠস্বর একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। সংবাদ পরিবেশনে মৌলিকতা, বস্তুনিষ্ঠতা, সময়োপযোগী ধারাবাহিক কর্মফলই ভবিষ্যতে পত্রিকাটিকে উপযুক্ত অবস্থানে নিয়ে যাবে।

এসময় মিরপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991