সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

মেহেরপুরে পেঁয়াজের দাম কমে যাওয়ায় হতাশ চাষীরা

তুহিন ইসলাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩২১ বার পঠিত

পেঁয়াজের বাজার দর কমে যাওয়ায় হতাশায় মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। একসময় পিয়াজের দাম আকাশচুম্বী থাকলেও সেই পেঁয়াজ এখন খুচরা বাজারে কেজি প্রতি ২৫-২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়া থেকে এলসি’র মাধ্যমে পেঁয়াজ আসাতে দেশীয় তাহেরপুর বা পাবনা জাতের পেঁয়াজের দাম কম হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এমনিই অভিযোগ করেছে পেঁয়াজ চাষী ও ব্যাবসায়ীরা। মেহেরপুর জেলার ফতেপুর গ্রামের বাবলু মিয়া বলেন, ৩বিঘা পেঁয়াজ চাষ করতে যে পরিমানে খরচ হয়েছে, তা অর্ধেক দামও পাওয়া যাচ্ছে না। একই গ্রামের পেঁয়াজ চাষী সামাদ হোসেন বলেন, ইন্ডিয়া থেকে যে ভাবে এলসি’র মাধ্যমে পেঁয়াজ আসছে তাতে করে আমরা দেশীয় পেঁয়াজের দাম পাচ্ছি না। প্রতি কেজি পেঁয়াজ চাষ করতে আমাদের প্রায় ২৪ টাকা করে খরচ হয়েছে। সব খরচ বাদ দিয়ে আমরা প্রতি কেজি পেঁয়াজের দাম পাচ্ছি ১৫/১৮ টাকা। যা খরচ করেছি তা প্রায় অর্ধেক আমাদের লস হচ্ছে। এদিকে পেঁয়াজের বাজার দর নিয়ে বড়বাজার তহ-বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বলেন, আমাদের মেহেরপুর অঞ্চল কৃষি ভিত্তিক, এবার চাষীদের ব্যাপক পেঁয়াজ ফলন হয়েছে, দাম একটু কম হলেও ইন্ডিয়া থেকে এলসি’র মাধ্যমে পেঁয়াজ আসাতে চাষীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কয়েকদিন আগে আমরা মেহেরপুর থেকে বিভিন্ন অঞ্চলে ১০ /১১টি গাড়ী লোড দিয়েছি। বর্তমানে আলগামন, নছিমন ও মিনি ট্রাক মিলে ৫-৭টি গাড়ী লোড হচ্ছে। ইন্ডিয়া থেকে এলসি পেঁয়াজ আসা যদি সরকার বন্ধ করার পদক্ষেপ নেই তাহলে চাষী বাঁচবে এবং পেঁয়াজের মূল্য বৃদ্ধি পবে। অন্তত চাষীদের ক্ষতির মুখে পড়তে হবে না। অপরদিকে বড়বাজার তহ-বাজারের পাইকারী বিক্রেতা সিরাজ বাণিজ্যালয়ের সত্বাধিকারী বলেন- আমরা চাষীদের কাছ থেকে পেঁয়াজ কিনছি প্রতি কেজি ১৩/১৫ টাকা, বিক্রয় করছি ১৮/২০ টাকায়। কেননা ইন্ডিয়া থেকে এলসি’র মাধ্যমে পেঁয়াজ আসাতে বর্তমানে বাজার দর কম। চাষীদের ১ বিঘা পেঁয়াজ চাষ করতে যে পরিমাণে খরচ হয়েছে তাতে চাষীদের খরচের টাকা থেকে অর্ধেক টাকা পাবে কিনা তা সন্দেহ। এর থেকে পরিত্রানের একমাত্র উপায় সরকারকে ইন্ডিয়া থেকে এলসি পেঁয়াজ আসা বন্ধ করতে হবে। তা নাহলে পেঁয়াজ চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991