শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

মোংলায় বিপুল পরিমান বিদেশি সিগারেট সহ একজন আটক

মেহেদী হাসান বাচ্চু বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৪৭৭ বার পঠিত

 

মোংলার কানাইনগর থেকে ২ কার্টুন বিদেশী সিগারেট সহ রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) গভীর রাতে মোংলার কানাইনগরের গুচ্ছগ্রাম পশুর নদীর বেড়ী বাঁধ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোংলার কানাইনগর গুচ্ছগ্রামের পশুর নদীর বেড়ী বাঁধের উপর নৌপথে বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে আনা কিছু বিদেশী সিগারেট চোরকারবারীরা চোরাচালানের মাধ্যমে বিক্রি করবে । এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মামুন শেখ সঙ্গীয় এসআই(নিঃ), মোঃ মিরাজ হোসেন, এএসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন ও ফোর্সসহ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৩(তিন) জন কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী সিগারেটের কার্টুন উদ্ধার করা হয়। পলাতকরা হলো কানাইনগর এলাকার মৃত সোবাহান হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার(৫৪) ও মৃত ইব্রাহিম হাওলাদারের ছেলে আব্দুল হাই (৪৭)।
জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলেও জানান এ কর্মকর্তা।
মেহেদী হাসান বাচ্চু
বাগেরহাট
০১/০৪/২৩

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991