শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

মোনাজাত উদ্দিনের স্মরণ সভায় বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:  একুশে পদকে ভূষিত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা করেছে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যাপক মলয় ভৌমিক।

বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, সাংবাদিক মোজাম্মেল হোসেন বাবু, মো আরিফুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোনাজাতউদ্দিন যে সময়ে সাংবাদিকতা করেছেন তখন সবাই ভাবত রাজারা যা করে বা রাজধানীতে যা ঘটে তাই সংবাদ। এই ভাবনা সাংবাদিক মোনাজাত উদ্দিন ভেঙে দিয়েছেন। তিনি গ্রাম অঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে কি ঘটেছে সেই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করেছেন পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোতে সাংবাদিকতা বিভাগে মোনাজাত উদ্দিনকে উদাহরণ হিসেবে দেখানো হয়।

বক্তারা আরো বলেন, গণমাধ্যম আজ অস্ত্বিত্ব সংকটে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দেশকে এগিয়ে নিতে হলে মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার বিকল্প নাই। অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়।

উল্লেখ্য, সাংবাদিক মোনাজাতউদ্দীন দৈনিক সংবাদ, দৈনিক আজাদী এবং সর্বশেষ জনকন্ঠ পত্রিকায় কাজ করেছেন ‌।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991