সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

যশোরের ঝিকরগাছায় চার সাংবাদিকসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:   যশোরের ঝিকরগাছায় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে চার সাংবাদিকসহ ৩৭ জনের নামে মামলা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া গ্রামের হজরত আলীর ছেলে স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলাইমান হুসাইন মামলাটি করেছেন।

মামলায় চার সাংবাদিক হলেন, দৈনিক কল্যাণের আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলার শাহ জামাল শিশির, দৈনিক স্পন্দনের আবু সাইদ মিলন এবং দৈনিক নওয়াপাড়ার একরামুল হক খোকন।

এ ঘটনায় ঝিকরগাছা প্রেস ক্লাবের নেতারা নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে বিবৃতি দিয়েছেন।
এই মামলায় সাবেক ঝিকরগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। পুলিশ এই মামলার আসামি এহতেসাম হামিদ রাজু ও শাওন রেজা খোকাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা যায়, মামলার আসামিরা সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করে আসছিল। তারই অংশ হিসেবে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা স্মৃতিস্তম্ভের ব্যানারে লাল রঙ দিয়ে স্প্রে করে ‘জয় বাংলা’ লিখে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি স্থানীয় নেতাদের দৃষ্টিগোচর হলে বাদীসহ তার দলীয় লোকজনদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। ১৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদী আসামিদের দেখতে পান। পরে তার পরিচিত লোকজনদের সঙ্গে নিয়ে ঝিকরগাছা থানার জয়কৃষ্ণপুর জামতলা মোড়ে পৌঁছালে তাদের লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বোমাসাদৃশ্য জব্দ করে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। অযথা কেউ হয়রানি হবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991