শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

যশোরে কানের মধ্যে ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে গিয়ে যুবক ধরা খেলেন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০০ বার পঠিত

 

আবু বকার সিদ্দীক হিরা। (খুলনা ব্যুরো প্রধান )
যশোরে কানের মধ্যে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছেন জাহিদ হাসান নামে এক যুবক। কলেজ কর্তৃপক্ষ তাকে পরীক্ষার হল থেকে বহিস্কার করে পুলিশে সোপর্দ করে।

আজ যশোর সরকারি এমএম কলেজে অনুষ্ঠিত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে কানের ভেতর থেকে সেই ডিভাইসটি বের করা হয়।

যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার জানান, তাদের কলেজে প্রাথমিক শিক্ষক নিয়োগের ৫টি কেন্দ্র ছিলো। নতুন বিজ্ঞান ভবনের ১০৫ নম্বর কক্ষে জাহিদ হাসান পরীক্ষা দিচ্ছিলেন। ওই কেন্দ্রের দায়িত্বে ছিলেন প্রফেসর মদন কুমার সাহা।

ওই পরীক্ষার্থীর কানের মধ্যে একটি ডিভাইস ছিলো। আরেকটি ছিলো পকেটে। কথা ছিলো ওই ডিভাইসের মাধ্যমে একজন বাইরে থেকে প্রশ্নের উত্তর জানিয়ে দেবেন জাহিদকে। কিন্তু জাহিদ উত্তর না পেয়ে পরীক্ষার হলে বসেই ছিলেন। দীর্ঘ সময় হলেও তিনি উত্তর পত্রে কিছুই লিখছিলেন না। এ অবস্থায় সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। এরই মধ্যে একটি শব্দ হওয়ায় শিক্ষক ধরে ফেলেন জাহিদকে। এসময় তিনি ডিভাইসটি কানের ভেতরে ঠেলে ঢুকিয়ে দেন। পরে তাকে পরীক্ষা হল থেকে বহিস্কার করে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত পরীক্ষার্থীকে জেনারেল হাসপাতালে নিয়ে কানের ভেতর থেকে ডিভাইসটি বের করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্র সচিব মামলা করবেন বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন খান বলেন, তাৎক্ষনিক ওই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একই সাথে বিষয়টি তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991