শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

যশোরে যুবদলের গণমিছিল ছয় আসনের সীমানা অপরিবর্তিত রাখা ও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬২২ বার পঠিত

মোঃ রফিকুল ইসলাম সবুজ নিজস্ব প্রতিবেদক, যশোর | ২৩ আগস্ট ২০২৫ যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার বিকেলে কেশবপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি অভিযোগ করেন, “আসন পুনর্বিন্যাসের নামে নির্বাচন কমিশন গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে। জনগণের ভোটাধিকার রক্ষায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।” এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ অনেকে। মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন— “সীমানা পরিবর্তনের ষড়যন্ত্র চলবে না” “ফেব্রুয়ারির প্রথমার্ধেই চাই নির্বাচন” “নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই” তাদের দাবির মধ্যে প্রধান ছিল: ১. যশোরের ছয়টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা। ২. ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজন। ৩. নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ সৃষ্টি। এর আগে ২২ আগস্ট যশোর শহরে স্বেচ্ছাসেবক দল বকচর থেকে মনিহার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। একই দিন সন্ধ্যায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে মশাল মিছিল বের করে। সব কর্মসূচিতেই ছয় আসনের সীমানা অপরিবর্তিত রাখা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিই ছিল মূল বিষয়। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991