সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

যশোরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

আজহারুল ইসলাম সাদী
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ যশোরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি।

ঘটনার বিবরণে জানা গেছে, যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয় দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্বাধীন বার্তা২৪ এর সম্পাদক এম.এইচ.উজ্জলকে ফরিদপুর বাজার এলাকার মাটি ব্যবসায়ী হাবিবুর রহমান হাবি ও তার ছেলে রায়হান প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে মঙ্গলবার (৮মার্চ) সাংবাদিক এম.এইচ.উজ্জল বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৩৮৮।

স্থানীয়রা জানায়, সাংবাদিক এম.এইচ.উজ্জল সম্প্রতি ‘দেয়াড়ার মাটি ব্যবসায়ীদের নিয়ে দৈনিক গ্রামের কন্ঠে সংবাদ প্রকাশ করে’। প্রকাশিত সংবাদের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ফরিদপুর বাজারের উপরে লোক সম্মুখে কুপিয়ে হত্যা করার ফেলার হুমকি দেয়।

জানা যায়, মঙ্গলবার সাকালে একটি মাটি ভর্তি অবৈধ ট্রাকটর নিয়ে যাওয়ার পথে ফরিদপুর নতুন বাজারের মোড়ে গেলে রাস্তার ক্ষতি হচ্ছে এমন অযুহাতে স্থানীয়রা ট্রাকটরকে না যেতে দেওয়ার জন্য বাধা প্রদান করে। পরে পাশে বসে থাকা রায়হান ও হাবি ওখানে উস্থিত হয়ে ওই স্থানীয়দের সাথে ট্রাক যাওয়া নিয়ে বাক বিতন্ডা করতে থাকে, এসময় সাংবাদিক উজ্জল সংবাদ প্রকাশের জন্য সেই ভিডিও ধারন করতে থাকে। রায়হান ওই ভিডিও করতে দেখে সাংবাদিকে উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও ভিডিও করা মুঠোফোনটি কেড়ে নিতে যায়।

প্রতিবাদ করায় সাংবাদিক উজ্জলকে লোক সম্মুখে কুপিয়ে হত্যা করে ফেলার হুমকি দেয় এবং বলে এই ভিডিও বা নিউজ যদি ছাড়া হয় তাহলে, তোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাংবাদিক এম.এইচ.উজ্জল জানান, দেয়াড়া ইউনিয়নের মাটি ব্যবসা নিয়ে আমি স্থানীয় দৈনিক গ্রামের কন্ঠে সংবাদ প্রকাশ করি। তাছাড়া স্থানীয় আরও কিছু পত্রিকায়ও ওই সংবাদ প্রকাশ হয়।

তবে সকল নিউজের উপর আমার হাত আছে এমন অভিযোগ করে বিভিন্ন মারোফাত হুমকি দিতে থাকে এবং আজ সবার সামনে কুপিয়ে হত্যা করে ফেলা হবে বলে হুমকি দেয় রায়হান।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার এস আই মায়দুল জানান, এম.এইচ.উজ্জল একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991