মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নামে আদালতে মামলা করেছেন জাতীয়তাবাদী মহিলাদলের জেলা সভাপতি রাশিদা রহমান। রোববার (৯ নভেম্বর) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেন তিনি। রাশিদা রহমানের অভিযোগ, দেলোয়ার হোসেন খোকন তাকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেন, কোন কোন সময়ে অপমান-অপদস্ত করেছেন, রাগান্বিত হয়ে মারতে উদ্যত হয়েছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল এই বিষয়ে তদন্ত করে আগামী ৭ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে যশোর ডিবির ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় রাশিদা রহমান উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলাদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে বারবার অপমান ও অপদস্ত করেছেন। দলের অঙ্গসংগঠনের সভাপতি হিসেবে তিনি এতদিন এসব অপমান চুপচাপ সহ্য করে আসছিলেন। ৮ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি রাশিদা রহমানকে মারতেও উদ্যত হন। রাশিদা রহমান জানান, লোকজনের সামনে এমন আচরণে তিনি ভীষণ লজ্জিত ও অপমানিত হন। পরে ঘটনাস্থল থেকে ফিরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে মামলা করার চেষ্টা করেন, কিন্তু থানা পুলিশ মামলা না নিয়ে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ দেয়। এরপরই তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমি তাকে (রাশিদা রহমান) বকেছি, এটা সত্য। তার ছেলেরা যা করে বেড়ায়, তা তো সবাই জানে। দলের স্বার্থে সেক্রেটারি হিসেবে কাউকে বকলে মামলা হবে এটা তো আগে কখনও শুনিনি। যাই হোক, তিনি সংক্ষুব্ধ হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন। এখন আমার আর বলার কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991