সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর পার্কে সাবেক এমপি সালাহউদ্দীনকে আটকে রেখেছেন ছাত্র-জনতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:    যশোর পার্কে সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীকে অবরুদ্ধ করে রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সালাউদ্দিন মিয়াজী পার্কের ভেতরেই অবরুদ্ধ ছিলেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুরে মিয়াজীর মালিকানাধীন পার্ক ‘শ্যামল ছায়ার’ মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা।

সালাহউদ্দিন ফ্যাসিস্ট সরকারের সবশেষ পাতানো নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে নির্বাচিত হন। তার বাড়ি যশোর শহরের রেলগেটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সদস্যসহ এলাকাবাসী সালাহউদ্দীন মিয়াজীকে আটকের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। নাগরিক কমিটির সদস্য আমানুল্লাহসহ ৮ জন বিকেলে খোঁজ নিতে যান সালাহউদ্দিন মিয়াজী পার্কে অবস্থান করছেন কিনা। ওই সময় আমানুল্লাহকে চাঁদাবাজ আখ্যায়িত মারধর করেন মিয়াজীর লোকজন। এরপর তাদের আটকে রাখা হয়। খবর পেয়ে ছাত্র-জনতা সেখানে হাজির হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাদের সঙ্গে যোগ দেন এলাকাবাসীও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান এবং নাগরিক কমিটির প্রতিনিধি নুরুজ্জামান বলেন, ‘যশোরে বিএনপির বড় সমাবেশের সুযোগে সালাহউদ্দীন মিয়াজী সেফ এক্সিটের চেষ্টা করছিলেন। ওই সময় ছাত্র প্রতিনিধি ও গ্রামবাসী তার গাড়ি অবরোধ করে। এরপর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে গাড়িটি তার পার্কে নিয়ে যায়। সেখানে প্রায় সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ আছেন মিয়াজী। প্রথমে তাকে আটক দেখাতে গড়িমসি করলেও অবশেষে প্রশাসন তাকে গ্রেফতার করে থানায় নিতে রাজি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991