সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

যারা ষড়যন্ত্র করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: ডা. সালাউদ্দিন বাবু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ- “দেশের ভেতরে যারা ষড়যন্ত্র করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ী হব ইনশাআল্লাহ।” — বলেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও গণমানুষের নেতা ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

গত শুক্রবার (২৫ জুলাই) ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকায় মরহুম আলহাজ্ব মুনসুর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, “মরহুম আলহাজ্ব মুনসুর আলী ছিলেন অত্যন্ত সরল ও সহজ-সরল মনের মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতেন, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।”

তিনি আরও বলেন, “আমরা যারা বিএনপির রাজনীতি করি, গত ১৫ বছরে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। আজ গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

ডা. বাবু উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের মনবাসনা পূরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান,দেওয়ান মোঃ মঈনউদ্দীন বিপ্লব,ইসরাত জাহান মিনি,আলহাজ্ব আব্দুল হাই আল-হাদী,আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ মনির হোসেন মোল্লা,হাজী আবুল কাসেম,জাহিদুর রহমান নবী দেওয়ান,তাইজুল ইসলাম,জাহাঙ্গীর আলম মন্ডল,আপেল মাহমুদ,হান্নান ভূঁইয়া,জাহিদ হাসান বিকাশ,আবুল হোসেন মুন্সী,রিনা আক্তার, অধ্যক্ষ খন্দকার মোজাফফর হোসেন, সাংবাদিক কে এম মোহাম্মদ হোসেন রিজভী,আব্দুর রশিদ পাটোয়ারী, ইমান উদ্দিন,মোঃ নাজিউর রহমান,মাহবুবুর রহমান রনি,মোফাজ্জল হোসেন রাজু প্রমুখ।

এছাড়া, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং মরহুম মুনসুর আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991