শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

রংপুরের মিঠাপুকুরে দীর্ঘদিন পর চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ

মোঃ পায়েল মিয়া 
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৮২ বার পঠিত

চিকিৎসকরা বলছেন, ভাইরাসজনিত এ রোগ মারাত্মক ছোঁয়াচে। এতে চোখ লাল, চুলকানো ও পানি পড়তে পারে। প্রদাহ বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

উপজেলা বলদিপুকুর পূর্ব বাড়াই পাড়ার আক্রান্ত এক ব্যাক্তি জানায়, তাদের বাড়ির সকলে আক্রান্ত এবং পাশের বাড়ির মানুষে ও চোখ উঠেছে। পাশাপাশি বাড়ির কারণে তারাও আক্রান্ত।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে প্রতিবছর চোখ ওঠা রোগে আক্রান্ত হলে ও এতোটা ছিল না।

 

এই রোগে আক্রান্ত ব্যাক্তি জানান, চোখ প্রচন্ড জালাপোড়া করে এবং মনে হয়ে চোখে বালু পড়েছে। খচখচায় এবং প্রচন্ড ব্যাথা করে।

 

এক বিজ্ঞপ্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (রোগ নিয়ন্ত্রক) এম এ হালিম লাবলু জানান, বিভিন্ন কারণে চোখের রোগ হতে পারে। বিশেষ করে চোখ লাল হয়ে চুলকালে মনে করতে হবে অ্যালার্জির কারণে এমনটি হয়েছে। আবার ভাইরাসজনিত কারণেও চোখ লাল, পানি পড়া ও চুলকাতে পারে। এ ধরনের রোগকে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখ ওঠা।

 

তিনি আরো বলেন, চোখ ওঠা মারাত্মক ছোঁয়াচে রোগ। আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ ছাড়া সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিৎ, কারণ আক্রান্ত রোগীর সংস্পর্শে গেলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অনেক গুন। এ কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি, দিনে তিন থেকে পাঁচবার চোখে পানি দেওয়া ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

 

এই চিকিৎসক জানান, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ নম্বর রুমে প্রদান করা হয় চোখের সকল চিকিৎসা। বেশি সমস্যা হলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার বলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991