রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

রংপুরে তীব্র শীতের কারণে বিপাকে পড়েছে সব বয়সের মানুষ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

মোঃ পায়েল মিয়া স্টাপ রিপোর্টারঃ উত্তরবঙ্গে তীব্র ঘন কুয়াশা আর প্রচন্ড হিমেল হাওয়ায় কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত তিন দিন ধরে চলমান শৈত্য প্রবাহে কাবু হয়ে পড়েছে উত্তর বঙ্গের মানুষ। বিশেষ করে দারিদ্র ও নিম্ন শ্রেনীর মানুষ গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত খড়কুটো জ্বালিয়ে আগুন তাপিয়ে শীতের নিবারনের চেষ্টা করছেন তারা। খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে বিভিন্ন জায়গায় অগ্নিদগ্ধ হওয়ার কথাও জানা যায়। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা এ পযর্ন্ত ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে রংপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ অবস্থা থাকবে আর ও ২/৩ দিন। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, ২/৩ দিন ধরে উত্তরের হিমেল বাতাস এ অঞ্চলের মানুষকে বেশী কাবু করেছে এবং আগামী ২/৩ দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধার পর থেকে রাতভর ঘন কুয়াশা আরো বাড়তে পারে। রাত যতই গভীর হয়,কুয়াশার মাত্রাও ততই বাড়তে থাকে। বৃষ্টির মত কুয়াশা ঝরতে থাকায় রাস্তায় যান বাহন চলাচলে প্রচন্ড সমস্যায় ভুগছেন চালকেরা। বিশেষ করে নিম্ন শ্রেনীর মানুষ দিন আনে দিন খায়, তারা মুলত ঠিক ভাবে মাঠে কাজ করতে পারছেন না এবং ভ্যান চালকেরা বিভিন্ন জায়গায় ভ্যান রেখে আগুন তাপাতে দেখা যায়। প্রচন্ড শীতে গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছেন নিম্ন শ্রেনীর মানুষ বিশেষ করে চরাঞ্চল লালমনিরহাট,কুড়িগ্রাম,পঞ্চগড়,দিনাজপুর,রংপুরসহ বিভিন্ন জায়গায় একই অবস্থা বাঁধে আশ্রয় নেয়া মানুষ গুলো চরমভাবে জীবন যাপন করছে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991