মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

 

মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি:   সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১১-২০ তম গ্রেডের কর্মচারীদের “ এসেনশিয়াল স্কিল ডেভেলপমেন্ট ফর দ্যা ইমপ্লোইস” শীর্ষক কর্মশালার শুরু হয়েছে। আজ বুধবার (জানুয়ারি ১৭) সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-৩-এ প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহ্ আজম বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশপ্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সুদক্ষ কর্মী তৈরি ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এবং নিজেদের পরিবর্তমান বিশ্বের সঙ্গে অভিযোজন যোগ্য করে গড়ে তুলতে পারে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণের আয়োজন। আমরা বিশ্বাস করি প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য মহোদয় বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন অর্থাৎ আপনারা সারাজীবন শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আমরা শুদ্ধি আচরণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান সংস্কৃতিবান্ধব একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991