সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

রহনপুরে ছিনতাই এর আতংকে জনসাধারণ মানুষ।

আমিনুল ইসলাম ‌
  • আপডেট টাইম : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তা পুর উপজেলার রহনপুর পৌরসভায় হটাৎ করেই ছিনতাই বৃদ্ধি পেয়েছে। ঈদের দিনেও ছিনতাইকারী চক্র সক্রিয়। এদের টার্গেট মহিলাদের। পূর্ব থেকে ঔৎ পেতে থাকা যুব বয়সী ছেলেরা মোটর সাইকেল থামিয়ে মহিলাদের গতিরোধ করে ছিনতাই চালিয়ে যাচ্ছে। ঈদের দিন মঙ্গলবার রাত ০৮-২০ মিঃ এর সময় অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল অফিসের গেটের সামনের রাস্তায় ছিনতাইয়ের কবলে পরে রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার বাসিন্দা পূণর্ভবা মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দীন সরকার হীরার সহধর্মিণী একই কলেজের প্রভাষক আকতার বানু পাঁপড়ি। তিনি তার মেয়েকে সাথে নিয়ে ডাকবাংলাপাড়া মেয়ের বান্ধবীর বাসা থেকে স্টেশনপাড়ায় তার শশুর বাড়ীর যাওয়ার পথে তার সাথে থাকা স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন ও পার্টস ব্যাগ (কিছু টাকাসহ) পিছন দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী ছিনতাই করে নেয় বলে ছিনতাইয়ের শিকার আখতার বানু জানান। তিনি আরও জানান ছিনতাইকারীর পড়নে ছিল লাল রঙ্গের পাঞ্জাবি ও সাদা পাইজামা ঘটনায় শিকার হওয়ার পর সার্কেল অফিসের পাশে অবস্থিত রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে বিষয়টি অবহিত করেন।
উল্লেখ্য এর পূর্বে গত দু’দিনে দুটি পরিবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮ টায় স্টেশন বাজার থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন সোনাইচন্ডী কলেজের প্রভাষক এমাজউদ্দীনের স্ত্রী ও কন্যা। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী যুবক তাদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। ব্যাগে প্রায় দেড় হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। গত বুধবার একই সময়ে উপজেলা চত্বরে অবস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এর কার্যালয়ের পাশে নিজ বাড়ীর সামনে ছিনতাইয়ের শিকার হন কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মইনুল ইসলামের স্ত্রী। ছিনতাইকারী যুবক মোটরসাইকেল নিয়ে এসে তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পালিয়ে যায়।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছিনতাই হওয়ার বিষয়ে আমি এখনও অবগত নই। জানতে পারলে বিষয়টি দেখবো।
পাশাপাশি অবস্হিত ২ টি পুলিশ অফিসের পাশে পর-পর ঘটনা ঘটে চলেছে। এ সকল রাস্তাগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবী জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991