শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

রাঙামাটিতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নাজিম আল হাসান রাঙ্গামাটি:––

রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ডের মোল্লাপাড়া ও হ্যাচারী এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় ২৯৯ নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা শ্রমিক দলের সদস্য মোহাম্মদ সায়েদ দেওয়ান। সঞ্চালনায় ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আজগর বাদশাহ। সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন সাকিলের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহধর্মিণী মৈত্রী চাকমা। তিনি বক্তব্যে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল রাঙামাটি জেলা সভাপতি নূরজাহান বেগম, জেলা সাধারণ সম্পাদক সালেহা আক্তার, সদর উপজেলা মহিলা দলের সভাপতি কোকিলা চাকমা এবং ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের মোহাম্মদ কামাল, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মহসিন হোসেন রবি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং ৬নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম রনি সহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে জনসংযোগ জোরদার করা হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991