সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাঙ্গাবালীতে অপসারণ হয়নি ভাঙা ব্রিজ, সড়ক পথের সাথে বন্ধ নৌপথও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

মোঃ কবির হাওলাদার স্টাপ রিপোর্টারঃ ব্রিজ ভেঙে খালে। যাতায়াত বন্ধ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষের। স্কুলে যেতে পারছেনা শিক্ষার্থীরা। এদিকে ভাঙা ব্রিজটি খালের মধ্যে পরে থাকায় বন্ধ হয়ে গেছে নৌপথও। চলাচল করতে পারছেনা ট্রলার-নৌকাও। এ অবস্থায় চরম ভোগান্তিতে স্থানীয়রা।

গত ২২ আগষ্ট রাতে ভেঙে পরে গহীনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের আয়রন ব্রিজ। এরপর থেকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুই পারের হাজার হাজার মানুষের। স্কুলে যেতে পারছেননা কোমলমতি শিশু শিক্ষার্থীরা। কাছকাছি বিকল্প পথ না থাকায় মাল পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদেরও। এ অবস্থায় চরম দূর্ভোগে রয়েছেন স্থানীয়রা। রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন জানান, রাঙ্গাবালী সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য এই বিজ্র গুরুত্বপূর্ণ। ব্রিজটি ভেঙে যাওয়ায় ঢাকাগামী মানুষের গহীনখালী লঞ্চঘাটে যেতে হচ্ছে অনেক দূরের পথ ঘুরে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সালেক মূহিদ জানান, আপাতত এখানে একটি কাঠের ব্রিজ করার জন্য উপজেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছেন। দুয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে।১০ বছর আগে এডিপি’র অর্থায়নে ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার বিভাগ। পরে ২০২০ সালে ট্রলারের ধাক্কায় ব্রিজটি হেলে পরে।

এরপর জোরাতালি দিয়ে ঠিক করে মানুষ চলাচল করলেও বন্ধ ছিলো যানবাহন চলাচল। সেতুটি ভেঙে এক সপ্তাহ ধরে পরে আছে খালের মধ্যে। যার কারণে চলাচল করতে পারছেনা ট্রালার ও নৌকা। এতে বিপাকে রয়েছেন জেলে এবং ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991