সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে ছাত্র আন্দোলন মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০৮ বার পঠিত

ঢাকা জেলা ষ্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব

রাজবাড়ী শহরের নিউ কলোনী এলাকায় বিশেষ অভিযানে আজিম মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। তিনি রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর নতুনপাড়া গ্রামের মৃত আকবর আলী মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার মামলায় আজিম মোল্লা অন্যতম আসামি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যাতে বহু লোক আহত হন। ঘটনার প্রায় দুই মাস পর, একই বছরের ২ অক্টোবর, খানখানাপুর ইউনিয়নের ব্রাকপাড়া গ্রামের মো. শাহিন ফকির বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮৭ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়। ওই মামলায় আজিম মোল্লা ছিলেন ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991