মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

রাজশাহীতে অপারেশনস্ ফার্স্ট লাইট অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাঘায় চরাঞ্চলকেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (০৯ নভেম্বর ২০২৫) ভোর থেকে দুপুর পর্যন্ত বাঘা থানার আতারপাড়া, মানিকের চর চকরাজাপুর কালিদাসখালী পাকুরিয়া ও পলাশী ফতেপুর এলাকায় অপারেশনস্ ফার্স্ট লাইট নামের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, একটি হাসুয়া ও একটি চাকু। গ্রেফতার ব্যক্তিরা হলেন— ১. মোঃ জালাল উদ্দিন, নূরনগর, বাঘা, রাজশাহী ২. মোঃ কামরুজ্জামান (৩৮), আশরাফপুর, বাঘা ৩. কবির উদ্দিন, চৌমাদিয়া, বাঘা ৪. খবির উদ্দিন, চৌমাদিয়া, বাঘা ৫. মোসা: মনোয়ারা খাতুন (৫০), কালিদাসখালী, বাঘা ৬. মোসা: মনিয়ম খাতুন (৪২), কালিদাসখালী, বাঘা ৭. মোঃ আনোয়ার হোসেন (৩৫), কালিদাসখালী, বাঘা ৮. মোঃ আলমগীর হোসেন (৩৭), খানপুর, বাঘা ৯. মোঃ আলম ইসলাম (১৮), চকরাজাপুর, বাঘা ১০. মোঃ আশরাফুল ইসলাম (৩০), খানপুর, বাঘা ১১. মোঃ বাচ্চু মন্ডল (৩৯), তালবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া ১২. আওলাদ হোসেন, চৌমাদিয়া, বাঘা ১৩. মোঃ মিজানুর রহমান (২৬), পলাশী ফতেপুর, বাঘা। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশে এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) নওরোজ হাসান তালুকদারের তদারকিতে রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশ, র‌্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশের কয়েকটি টিম অংশ নেয়। পুলিশ জানায়, বাঘা, নাটোরের লালপুর এবং পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও বালুমহাল দখলকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী সিন্ডিকেট সক্রিয় ছিল। স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991