শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে অভিনব কায়দায় ৫০ লক্ষ টাকার হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ আরএমপির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির দুই পাশে বিশেষ কায়দায় হেরোইন রাখা আছে। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশী করে ৫ টি প্যাকেটে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী হলো মোঃ মিঠু রানা (২৭)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মোঃ মিলন হোসেনের ছেলে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি ২০২২সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে এসআই মোঃ শাহীনুর ইসলাম ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করার উদ্দেশ্যে রায়পাড়া এলাকায় অবস্থান করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন বহন করে হড়গ্রাম কোর্ট ষ্টেশন এলাকা হতে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছে।

এমন সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাত সাড়ে ১০ টায় রায়পাড়া মোড়ে সন্দিগ্ধ মোটরসাইকেল আরোহীকে দেখতে পেয়ে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশের ঐ টিম আসামী মোঃ মিঠু রানা (২৭) কে একটি মোটরসাইকেলসহ আটক করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991